শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বেতাগী-পটুয়াখালী সড়কটির অবস্থা বেহাল দশা

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৪.১১ পিএম
  • ৬৫০ বার পড়া হয়েছে

বরগুনা জেলা প্রতিনিধি: নির্মাণ কাজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে বরগুনা জেলার বেতাগী-পটুয়াখালী আ লিক মহাসড়ক এখন চলাচলের অনুপরোগী। খানাখন্দে ভরে গেছে মহাসড়কটি। এতে যোগাযোগ ব্যবস্থা জনদুর্ভোগে পরিণত হয়েছে। জানা গেছে, বেতাগী থেকে পটুয়াখালী যাতায়াতের জন্য বেতাগী বাসস্ট্যান্ড থেকে পায়রাকুঞ্জ ফেরিঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তার মধ্যে রয়েছে ছোট-বড় ৫ শতাধিক গর্ত। গত কয়েকদিন যাবত একটানা বর্ষণে সড়কের মধ্যে গর্তে পানি জমে চরম দুর্ভোগে পড়েছে জনসাধারণ। এতে ইজিবাইক, মোটরবাইক, অটো রিক্সা, টেম্পো, পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, মুম‚র্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ঢাকাগামী পরিবহন ও লোকাল যাত্রীবাহী গাড়ি নিয়ে বিপাকে পড়তে হয়েছে প্রতিনিয়ত। এসব গাড়ির চালকসহ ভুক্তভোগীদের নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষ, নারী-বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনগুলো বেশি যাত্রীর আশায় বেতাগী বাসস্ট্যান্ড হয়ে সুবিদখালী বন্দর দিয়ে ঢাকার উদ্দেশে যায়। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০১৭ সালে জুন মাসে সড়ক ও জনপথ বিভাগ দরপত্র আহবান করেন। এতে ৯ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার অর্থ বরাদ্দ দেয়া হয়। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান ইন্ডাস্ট্রিয়াল’ নামক প্রতিষ্ঠান এ সড়কের কাজ করেন। ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে নিন্মমানের উপকরণ দিয়ে কাজ করা হয়েছে বলে একাধিক ব্যাক্তি নাম না প্রকাশের শর্তে অভিযোগ করেন। প্রকৌশলীর তদারকিবিহীন, নিন্মমানের পাথর খোয়া ও কাঁদা মিশ্রিত বালুর সাথে লোকাল বালুর সংমিশ্রণ ও সামান্য বিটুমিন মিশ্রণে সড়কের কাজ করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর। খান ইন্ডাস্ট্রিয়াল ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: মাহফুজ খান বলেন, ‘পটুয়াখালী-বেতাগী সড়কের ৫০ ভাগ কাজ মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান, আবু বকর সিদ্দিকের কাছে এবং বেইলি ব্রিজ ও বাজার সংলগ্ন বাকি ৫০ ভাগ কাজ বেতাগী পৌর মেয়র আলহাজ এবিএম গোলাম কবিরকে সাব-ঠিকাদার হিসেবে লিজ প্রদান করেছি।’ ঠিকাদার মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খাঁন মো: আবু বকর সিদ্দিক বলেন, অতিরিক্ত বর্ষণের কারণে দক্ষিণা লের সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। পর্যবেক্ষণের জন্য উদ্যোগ নিয়েছি এবং সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অপরদিকে সাবঠিকাদার বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির বলেন, ‘আমি যে অংশে কাজ করেছি তা এখনো অক্ষত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com