শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

রেডিও-টিভি-পত্রিকার অনলাইন সংস্করণেরও নিবন্ধন লাগবে

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৯.২৯ পিএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

লাইসেন্সকৃত টেলিভিশন এবং রেডিও চ্যানেলগুলোকে তাদের অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন করতে হবে এবং পত্রিকাগুলোকে তাদের মুদ্রণ সংস্করণ থেকে অনলাইন সংস্করণে ভিন্নতা আনার ক্ষেত্রেও একই পদ্ধতি মেনে চলতে হবে।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে ২০১৭ সালের অনলাইন মিডিয়া নীতিতে কিছু সংশোধন করে জাতীয় অনলাইন মিডিয়া নীতি ২০১৭ (সংশোধন ২০২০)-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে এ ভার্চুয়াল বৈঠকে যোগ দেন এবং তাঁর মন্ত্রিসভার সহকর্মীরা সচিবালয় থেকে সংযুক্ত হন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘লাইসেন্সকৃত টেলিভিশন চ্যানেল এবং রেডিওগুলোকে তাদের অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য পূর্বানুমতি নিতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু (লাইসেন্স অনুযায়ী) তারা নিউজপোর্টাল চালানোর অধিকারপ্রাপ্ত নয়।

তিনি আরো বলেন, সংবাদপত্রগুলোকেও প্রিন্ট সংস্করণের সাথে অনলাইনে কোনো প্রকার পরিবর্তন আনলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

যতক্ষণ পর্যন্ত সম্প্রচার কমিশন না হবে, ততক্ষণ তথ্য মন্ত্রণালয় যে কর্তৃপক্ষ নির্ধারণ করবে সেই কর্তৃপক্ষ এসব বিষয় দেখভাল করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সূত্রঃবাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com