যাত্রীবাহী ট্রেনের ভাড়া এখনই বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেল ভবনে আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা জানান।
এ সময়ে রেলমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এ মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ছে না।
ফলে কৃষকরা লাভবান হবে। পাশাপাশি রাজধানীবাসীও ফ্রেশ পণ্য পাবে।’
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ ভ্যান এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।