শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

মুগদায় নকল প্রসাধনী তৈরীর অভিযোগে ২ জন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ৩.৩০ পিএম
  • ৬৬০ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নকল প্রসাধনী সামগ্রী তৈরীর অভিযোগে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ডিএমপির ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন- মহিউদ্দিন (৩২) ও মোঃ নাজিম (২৬)।

মুগদা থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা  জানান, ২৯ আগস্ট, ২০২০ শনিবার বিকাল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো: সাইদুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন করার জন্য মহিউদ্দিন’কে এক বছর ছয় মাস ও মোঃ নাজিমকে তিন মাস সশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। একই সাথে ঘটনাস্থল হতে নকল প্রসাধনী সামগ্রী ও প্রসাধনী তৈরির মেশিনসহ বিভিন্ন প্রকার সরঞ্জামাদি জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com