মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি গত ২২ আগষ্ট থেকে শর্তসাপেক্ষে চট্টগ্রামের বিনোদন কেন্দ্র গুলো খুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসন, নির্দেশনায় কঠোর স্বাস্থ্য বিধি মানার আদেশ থাকলেও তার মানতে নারাজ পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে আসা দর্শনার্থীরা। শুক্রবার সরকারী ছুটির দিন হাওয়ায় দুপুরের পর থেকেই আসতে শুরু করে দর্শনার্থীরা, আর বিকালের পর তা রূপ নেয় জনসমুদ্রে। মনের আনন্দে ঘুরে বেড়িয়ে সময় কাটিয়েছেন অনেকে।সমুদ্রে নেমে গোসল, স্পীড বোটে ঘুরাঘুরি, ছবি তুলেছেন অনেক দর্শনার্থী। কিন্তূ এর বিপরীতে দেখা গেছে উল্টো চিত্র। অনেকেই মুখে মাস্ক না লাগিয়েই ঘুরে বেড়িয়েছেন পুরা সমুদ্র সৈকত। ছিলো না কোন ধরনের সামাজিক দুরত্ত্ব। মানছেনা স্বাস্থ্যবিধি। তবে পুলিশি তৎপরতা ছিলো চোখে পরার মত। বিচ এলাকায় ঢুকতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। মাস্ক না পরা কাউকে বীচ এলাকায় ঢুকতে অনুমতি দেয়নি পুলিশ। হ্যান্ড মাইকে সচেতন করতে দেখা গেছে ট্যুরিস্ট পুলিশকেও। এতো কিছুর পরেও কিছু দর্শনার্থীরা কোন বাঁধাই শুনতে রাজি না। বিচের ঢোকার অনেক পথ থাকায় কোন কোন ভাবে ঢুকে পড়েছেন বীচ এলাকায়। আর নিয়ম ভাঙ্গার প্রতিযোগিতায় তারা সবার আগে। পতেঙ্গা সমুদ্র সৈকতে ডিউটি রত এক পুলিশ কর্মকর্তা বলেন, হ্যান্ড মাইকে সচেতন এর কথা বলতে বলতে গলা ব্যাথা হয়েছে। কিন্তু সবাই কথা শুনছেনা। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। পরবর্তীতে আরও কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে। প্রসঙ্গত, দেশে প্রথম ৮ মার্চ করোনা সংক্রমন ধরা পরে। দেশে যখন করোনা দিন দিন করোনা সংক্রমন বাড়তে থাকে ঠিক তখনই ২৬ শে মার্চ থেকে সরকারের পক্ষ থেকে সব কিছু বন্ধ ঘোষণা করা হয়। এরই ধারাাহিকতায় চট্টগ্রামের সকল বিনোদন সহ পতেঙ্গা সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।