শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কুমিল্লা চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত -১,আহত- ১৮

  • আপডেট সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৮.২৩ পিএম
  • ৬৫২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোসা. হাসিনা বেগম (৪০) নামে একজন নারী নিহত হয়েছে। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি গ্রামের বাসিন্দা। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১৮ জন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর বারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য দীঘিরপাড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ি থানার এসআই মো. জয়নাল আবেদীন। জানা গেছে, শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হাসিনা বেগম নামে এক মহিলা নিহত হয়। এঘটনায় আরো ১৮ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছে নিহতের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবিষয়ে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি থানার এসআই মো.জয়নাল আবেদীন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উচ্চগতির ফলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com