শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

২০২০ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৬.১৮ পিএম
  • ৭৭৫ বার পড়া হয়েছে

করোনার কারণে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও অনুষ্ঠিত হবে না।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এর আগে গত ২৫ আগস্ট সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এবার পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর জেএসসি ও জেডিসি মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৫ লাখ।

কয়েকদিন আগে জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আজ এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন আসে।

মহামারি করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com