শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৫ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৬.১৬ পিএম
  • ৬৭২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৪৩৬ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ চার হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ২৭৫ জন। এ নিয়ে দেশে মোট এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯২টি ল্যাবে ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫০১টি।

২৪ ঘণ্টায় নতুন ৪৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১১। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে তিন হাজার ২৪২ জন ও নারী ৮৮৫ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন ও ষাটোর্ধ্ব ২৫ জন রয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে ছয়জন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৪২ জন ও বাড়িতে তিনজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com