সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাড্ডায় শিশু যৌন নির্যাতনকারী আটক

  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ৫.৫৪ পিএম
  • ৬৬৮ বার পড়া হয়েছে

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক পিতার ফোন কলে তার শিশু কন্যার যৌন নির্যাতনকারীকে আটক করেছে ঢাকার বাড্ডা থানা পুলিশ।

আটক অভিযুক্ত বাদশা মিয়া (৩৫) পটুয়াখালীর মির্জাগঞ্জের চালতাবুনিয়ার বাসিন্দা।

মঙ্গলবার রাত ৮টায় ৯৯৯ এ একজন কলার ঢাকার বাড্ডার আনন্দনগর ঝিলপাড় থেকে ফোন করে জানান, তার সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যাকে তার প্রতিবেশী এক ব্যক্তি চিপসের লোভ দেখিয়ে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যৌন নির্যাতন করেছে। তার মেয়ে এখন শুধু কান্নাকাটি করছে আর বলছিল পাশের বাসার আংকেল তার কাপড় খুলে তাকে ব্যথা দিয়েছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বাড্ডা থানার ডিউটি অফিসারের সাথে কলারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে বাড্ডা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ৯৯৯ কে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত নির্যাতনকারীকে আটক করে থানায় নিয়ে এসেছেন।

এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে মাসুদ জানান।

ইউ.এন.বি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com