সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বৈরি আবহাওয়ায় ভোলা,বরিশাল ও লক্ষীপুর রুটের লঞ্চ বন্ধ ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ৩.০৫ পিএম
  • ৬৩৭ বার পড়া হয়েছে

বৈরি আবহাওয়ার কারণে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর রুটের লঞ্চ এবং ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো: কামরুজ্জামান বলেন, বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় বুধবার সকাল ৮টা থেকে ভোলা-লক্ষীপুর রুটের ফেরি ও ভোলা-বরিশাল-লক্ষীপুর রুটের লঞ্চ চালাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সকালে ও দুপুরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগামী নৌযান গ্রীনলাইন, এ্যাডভ্যঞ্চার ও কর্নফুলীও বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব চালু হচ্ছেনা।
তিনি বলেন, ভোলা থেকে ঢাকা রুটের লঞ্চ যেহেতু সন্ধ্যার পরে ছাড়ে। তাই সেসব লঞ্চের ব্যাপারে বিকেলে সিদ্ধান্ত হবে।
এদিকে নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল থেকে ভোলায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদীর তীব্র স্রোত ও প্রবল জোয়ারে ডুবে গেছে ইলিশা লঞ্চঘাটের পল্টুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com