সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ডেমরায় স্বর্ণের দোকানে ডাকাতি নৈশপ্রহরী পলাতক

  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ১০.০৯ এএম
  • ৭৬৪ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান ভূইয়া মাসুদঃ গত সোমবার রাতে রাজধানীর ডেমরার হাজী হোসেন প্লাজা মার্কেট এর একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ডাকাতরা দোকানের প্রায় ২০০ ভরি স্বর্ণ ও দোকানে রাখা নগদ তিন লক্ষ টাকা নিয়ে গেছে। দোকানের মালিক কমল পাল জানান তার দোকান নিউ কেয়া জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

সিআইডি ক্রাইম সিন ইউনিট সহ ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিউ কেয়া জুয়েলার্সের মালিক কমল পাল প্রতিদিনের মত রাত আটটায় দোকান বন্ধ করে বাসায় চলে যান। মঙ্গলবার সকালে খবর পেয়ে দোকানে এসে দেখে দোকানের তালা ভাঙ্গা, সিন্দুকে রাখা টাকা ও স্বর্ণালংকার নেই।

হাজী হোসেন প্লাজা মার্কেট কর্তৃপক্ষ জানায়,ডাকাতরা মার্কেটের অফিস থেকে সিসি ক্যামেরা, যন্ত্রপাতি এবং মেশিন নিয়ে যায়। এছাড়াও ডাকাতরা মার্কেটের অন্যান্য অংশের সিসি ক্যামেরা এবং স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা ভাঙচুর করে।

ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান নিউ কেয়া জুয়েলার্সে ডাকাতির ঘটনায় মার্কেটের একজন নৈশপ্রহরীকে আটক করা হয়েছে এবং আরও ২ জন নৈশপ্রহরী পলাতক আছে।

পলাতক দুই জন্য নৈশপ্রহরীকে আটক করার চেষ্টা চলছে। এছাড়াও ডাকাতির ঘটনায় ডেমরা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com