সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এখনও দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়নি : খন্দকার আনোয়ারুল ইসলাম

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ১০.৪৯ পিএম
  • ৮০৪ বার পড়া হয়েছে

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার বলেছেন, এখনও দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়নি।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক সভার সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্কুল, কলেজ এখনো খোলার মতো সময় এসেছে বলে আমার মনে হচ্ছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হয়।

এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, ‘এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করেছে। তারা পরীক্ষার বিষয়টি দেখবে।’

 

‘সবকিছু ‍বিবেচনা করে তারা কুইকলি একটা সিদ্ধান্ত নেবে। তবে পরীক্ষার বিষয়ে উনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন,’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

গত ১৬ মার্চ, মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ২ হাজার ৪৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে।

ইউ.এন.বি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com