শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন নলছিটির আওয়ামী লীগের নেতা

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৪.৪৮ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন নলছিটির আওয়ামী লীগের নেতা আমির সোহেল মল্লিক। ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি আমির সোহেল মল্লিক রবিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও ২ সন্তান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদার তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ব্যাপক ভরাডুবির আশংকায় তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছেন।

চেয়ারম্যান তার সাথে নৈতিকভাবে না পেরে মিথ্যা মামলা, হামলা ও সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে দমানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি ও তাঁর পরিবার জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরো বলেন, আমি আমার পরিবার নিয়ে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর ভয়ে বাড়ি থাকতে পারছি না।

তিনি সংবাদ সম্মেলনে আশংকা প্রকাশ করে বলেন সুবিদপুর ইউনিয়নে যাতে তিনি নির্বাচনে দাঁড়াতে না পারেন সেজন্য চেয়ারম্যান মান্নান সিকদার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি তার রাজনৈতিক নেতা ও অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমুসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের নিকট জানতে চাইলে তিনি জানান, এসকল অভিযোগ সঠিক নয়। আমির সোহেল মল্লিক আমার পরিষদের মেম্বারদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারসহ নানা রকম ষড়যন্ত্র করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com