রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বাসে ধর্ষণের চেষ্টাকালে চালক ও হেলপার আটক

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৪.২৯ পিএম
  • ৬৯২ বার পড়া হয়েছে

গাজীপুরে এক ইউটিউব অভিনেত্রীকে (১৮) বাসে ধর্ষণের চেষ্টাকালে চালক ও হেলপারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় রোববার (গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় মামলা করেছেন ওই মেয়ে।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর জেলার শ্রীবরদী থানার কুড়িকাহুনিয়া গ্রামের বাসচালক আল আমিন (২৯) ও একই গ্রামের হেলপার মুজিবুর রহমান (২২)। তাঁরা গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার ভাড়া বাসায় থেকে অনাবিল বাসে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে অনাবিল বাসে উত্তরার বাসায় ফিরছিলেন ওই ইউটিউব অভিনেত্রী। পথে অন্য যাত্রীদের নামিয়ে দিলেও মেয়েটিকে হাউজবিল্ডিংয়ে না নামিয়ে গাজীপুরের নাওজোর এলাকার বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সেখানে বাসটি নির্জনস্থানে পার্কিং করে চালক ও হেলপার বাসের ভেতর মুখ চেপে ধরে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালান এবং স্পর্শকাতর স্থানে হাত দেন। ধস্তাধস্তির একপর্যায়ে মেয়েটি চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে বাসচালক আল আমিন ও হেলপার মুজিবুরকে আটক করে উত্তম মধ্যম দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালক ও হেলপারকে আটক ও বাসটি জব্দ করে। পরে ঘটনাস্থল থেকে ওই অভিনেত্রীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রোববার বাসন থানায় মামলার পর আটককৃতদের  গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com