রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেবীদ্বারের কলেজ ছাত্র মহিনের লাশ ৩৬দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন

  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ৫.৪০ পিএম
  • ৭২৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার উপজেলা রাজামেহার ইউনিয়ন চুলাশ গ্রামের সৌদি প্রবাসী আবুল হাসেম’র ছেলে কলেজ ছাত্র মৃত মুহিনের লাশ রবিবার দুপরে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার’র উপস্থিততে ৩৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়। ওই সময় থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার’র নির্দেশে এস আই আব্দুস সালাম, (এ এস আই) মোঃ রুহুল আমিনসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে চুলাহাশ মাউদ আলী বাড়ির পারিবারিক কবর স্থান থেকে মুহিনের লাশ উত্তোলন করা হয়। ওই কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনাটি ঘটে গত ১৮ জুলাই শনিবার রাত পৌনে দশ টায় মুহিনের প্রেমিকার বাড়ী রাজামেহার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরিচা হোনেনপুর গ্রামে। পারিবারিক সৃত্রে জানা যায় মুহিন দীর্ঘ দিন ধরে এক স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করে আসছিলো। প্রেমিকার বাবা ও ভাইয়েরা পরিকল্পিত ভাবে তাকে বাড়িতে ফোন করে এনে মেরে ফেলেছে এমন অভিযোগ করেন মুহিনের পরিবার। ওই দিকে প্রেমিকার পরিবার ওই কথা অস্বীকার করে আসছে। স্থানীয় প্রবাভশালীরা ময়নাতদন্ত ছাড়া দাফন করলেও নিহতের পরিবারের পক্ষে সঠিক তথ্য উদঘাটন ও উপযুক্ত বিচারের দাবীতে মুহিনের বোন আয়শা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে জেলা নির্বাহী ম্যাজিস্টস্ট আদলতের নির্দেশে ময়না তদন্তে সঠিক তথ্য উদঘাটন করার জন্য ওই স্কুল ছাত্রের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com