শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ৫.১৯ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

তৌহিদুজ্জামান, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ২৩ আগষ্ট রোববার পৌর শহরের গোবিন্দনগরস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, কাউন্সিলর ও জেলা মহিলালীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, এনরিচ্ প্রকল্প ম্যানেজার অসীম কুমার চ্যাটার্জি,  প্রোগ্রাম অফিসার পারুল বেগম, সুশীল চন্দ্র মন্ডল, সুসময় মানকিন, নেলসন সরেন ও হিসাব কর্মকর্তা স্বপন ঢাকী প্রমূখ।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২২০ টি অসহায় পরিবারের সদস্যদের বিকাশের মাধ্যমে প্রত্যেক পরিবারকে ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।

এছাড়াও ২৬১টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারে ২০ লিটার ধারণ ক্ষমতার ১টি প্লাষ্টিকের গামলা, ১টি ট্যাপকলযুক্ত বড় বালতি, ১টি সাবান কেস, ৫টি বড় স্যাভলন সাবান, ১০টি কাপড়ের মাস্ক, ২ বক্স নেপকিন ও ১কেজি ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com