বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোলকাতার দমদমে বাড়ি থেকে মিলল মা ও মেয়ের মৃতদেহ

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১১.০০ পিএম
  • ৬৬১ বার পড়া হয়েছে

বন্ধ থাকা বাড়ির সদর দরজার সামনে জমছিল খবরের কাগজ। সে দিকে অবশ্য নজর পড়েনি কারও। শুক্রবার সন্ধ্যায় সেই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে হইচই শুরু হয় দমদম মল রোডে। পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে এক তরুণী ও তাঁর মায়ের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, একটি ঘরের বিছানায় পড়ে ছিল মা অপর্ণা দাসের (৬০) পচাগলা দেহ। পাশের ঘরে মেলে মেয়ে বৈশাখী দাসের (২৫) ঝুলন্ত দেহ। পুলিশ দেহ দু’টি ময়না-তদন্তে পাঠিয়েছে। রিপোর্ট এলে জানা যাবে, কী ভাবে মৃত্যু হল মা-মেয়ের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে অপর্ণাদেবীর স্বামীর মৃত্যু হয়। তার পর থেকে মা-মেয়ে ওই বাড়িতে থাকতেন। পড়শিদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না তাঁদের। পাশের বাড়িতেই থাকেন বৈশাখীর কাকা নীলক দাস। তাঁদের সঙ্গেও বৈশাখীদের নিয়মিত যোগাযোগ ছিল না। বৈশাখীদের পরিজনেরা জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পরে অবসাদে ভুগতে শুরু করেন অপর্ণা। সেই অবসাদের প্রভাব বৈশাখীর উপরেও পড়েছিল বলে তাঁদের ধারণা। নীলকবাবু জানান, মূলত বৈশাখীই ব্যাঙ্কের কাজ ও বাজারহাট করতেন। অপর্ণাদেবীর স্বামীর পেনশনের টাকাতেই তাঁদের সংসার চলত।
নীলকবাবু জানিয়েছেন, গত কয়েক দিন ধরে মা-মেয়েকে বিশেষ দেখা যাচ্ছিল না। পাড়ার বাসিন্দারা জানান, দিন দুয়েক আগে বৈশাখীকে শেষ বার বাজারে দেখা গিয়েছিল। নীলকবাবু বলেন, “শুক্রবার সকাল থেকেই খুব দুর্গন্ধ বেরোচ্ছিল। বিকেলের পর থেকে গন্ধের মাত্রা বেড়ে যায়।
পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে একটি ঘরের বিছানার উপরে অপর্ণাদেবীর দেহ পড়ে থাকতে দেখে। বৈশাখীর খোঁজে পাশের ঘরে যেতেই পুলিশের নজরে পড়ে সিলিং থেকে ঝুলছে তাঁর দেহ। অপর্ণাদেবীর দেহ দেখে পুলিশের ধারণা, তিন-চার দিন আগেই মৃত্যু হয়েছে তাঁর। পড়শিদের দাবি ঠিক হলে মায়ের দেহ বাড়িতে রেখেই মেয়ে বৈশাখী বাজারে গিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়না-তদন্তের রিপোর্ট মিললেই রহস্য কাটবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com