সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কলিকাতায় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ৬.০৭ পিএম
  • ৪৩৫ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘূর্ণীঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার অবস্থা দেখে এসেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে হেলিকপ্টারে করে ঘুরে এসে ঘূর্ণীঝড়ে দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করেছিলেন। আজ বুধবার তিনি গেলেন উত্তর চব্বিশ পরগনায়। আকাশ থেকে দেখা যাচ্ছে এখনো বিস্তীর্ণ এলাকা জুড়ে জল জমে রয়েছে। বহু ফসলী জমি জলের তলায়। রাস্তাঘাট অগম্য, দুর্গতদের বাড়িঘর ভেঙে যাওয়ায় কোন মতে শিবিরে মাথা গুঁজে থাকতে হচ্ছে।

এরপর মুখ্যমন্ত্রী বসিরহাটে সরকারি অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন। ঐ এলাকায় ঝড়ের তাণ্ডবে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারপ্রতি দু’লাখ টাকা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, পানীয় জল পাওয়ার জন্য প্রথমে পুকুরগুলোকে পরিষ্কার করতে হবে, ত্রাণ নিয়ে কারো যেন ক্ষোভ না থাকে। দ্রুত কাজ করার জন্য একশো দিনের কাজের প্রকল্পে আরো লোক নিতে হবে। তিনি অফিসারদের এখন কিছু দিন আট ঘন্টার জায়গায় দরকার হলে বারো ঘন্টা কাজ করতে অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com