সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশের ৫৬টি পয়েন্টে পানি সমতল বৃদ্ধি, ৩৯টি পয়েন্ট হ্রাস

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ৩.২২ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৬ টি স্টেশনে পানি সমতল বৃদ্ধি এবং ৩৯ টি স্টেশনে হ্রাস পেয়েছে ।
এছাড়া, ৬ টি স্টেশনে অপরিবর্তিত রয়েছে, ৩ টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ৩টি স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় মানিকগঞ্জ,রাজবাড়ি ও ফরিদপুর জেলার নিঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী,আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ মধ্য উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময়ে এসব অঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, যশোরে ৬৮ মিলিমিটার, চট্টগ্রামে ৬১ মিলিমিটার, সাতক্ষীরায় ৫৬ মিলিমিটার এবং নারায়ণহাটে ৫২ মিলিমিটার বৃাষ্টপাত রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com