সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় প্রাইভেটকারের ৬জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১.১০ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসচাপায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন নারী ও শিশু রয়েছে। এ সময় বাসে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, আজ সকালে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারটি বাসের সামনের অংশের নিচে পড়লে প্রায় ১০০ ফুট পর্যন্ত ছেঁচড়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে থাকা ছয় যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে প্রাইভেটকারটি কেটে লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com