এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধ সাদুল্লাপুর উপজেলায় অবৈধযান ট্রাক্টর কাকড়ানামক একটি গাড়ীর চাপায় মোঃ রশিদুল ইসলাম (২৫) নামক এক যুবকের নিজ গাড়ীর নীচে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মিরপুর-ছান্দিয়াপুর বড় দাউদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রশিদুল ইসলাম ফরিদপুর ইউনিয়নের ইসবপুর মধ্যপাড়া গ্রামের বাদশা মিয়ার পুত্র বলে এলাকা বাসিরা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে রশিদুল ইসলাম একজন মহেন্দ্র কাকড়া ট্রাক্টর চালক। ঘটনার সময় তিনি গাড়ী চালিয়ে সাদুল্লাপুরের ছান্দিয়াপুর যাচ্ছিল। পথিমধ্য বড় দাউদপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ করেই নিজ গাড়ী থেকে ছিটকে পড়ে চাকার নিচে চলে যায়। এতে ঘটনা স্থলে রশিদুল ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়েন।