শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

আগামীকাল শুরু হচ্ছে ইর্মাজিং টিমস এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট

  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ৯.২২ পিএম
  • ৪৯১ বার পড়া হয়েছে

এশিয়ার আটটি দল নিয়ে আগামীকাল শুরু হচ্ছে ইর্মাজিং টিমস এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ‘এ’ ও ‘বি’ গ্রুপে বিভক্ত হয়ে উদ্বোধনী দিনই মাঠে নামছে টুর্নামেন্টে অংশ নেয়া আটটি দল।
‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ দলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। খেলাটি হবে সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে। একই গ্রুপে পাশের মাঠ তিন নম্বরে লড়বে ভারত ও নেপাল। শেষ মুহূর্তে দল পাঠায়নি সংযুক্ত আরব আমিরাততাদের পরিবর্তে এবারের আসরে খেলার সুযোগ পায় নেপাল।
একই দিন ‘এ’ গ্রুপের দু’টি ম্যাচ রয়েছে। কক্সবাজারের একাডেমি মাঠে খেলবে শ্রীলংকা-ওমান ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-হংকং-নেপাল। ‘এ’ গ্রুপে রয়েছে- শ্রীলংকা-পাকিস্তান-আফগানিস্তান ও ওমান।
ইর্মাজিং এশিয়া কাপকে সামনে রেখে গত ১০ নভেম্বর ১৫ সদস্যের দল ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। এই দলে আছেন জাতীয় দলের সৌম্য সরকার আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও আবু হায়দার রনি।
২৩ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে ইর্মাজিং এশিয়া কাপ।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাইম শেখ, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদি রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূইয়া, আবু হায়দার রনি ও মাহাদি হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com