শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মাসব্যপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলো কুমিল্লার তিতাস ছাত্রলীগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৬.১৬ পিএম
  • ৮২২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: “মুজিব শতবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান” ওই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে তিতাস উপজেলায় মাসব্যপী বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির।

বৃক্ষরোপন কালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী’র ১ কোটি বৃক্ষরোপণের মহৎ অঙ্গীকারকে সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর সার্বিকতত্ত্বাবধায়নে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ’র উদ্যোগে তিতাস উপজেলা ছাত্রলীগ মাসব্যাপী ৫ হাজার বৃক্ষরোপণ করবে।

উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাতেম তাই, তিতাস উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পাভেল মাহমুদ, সারোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com