সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পর্যটন কেন্দ্রে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: পর্যটন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১২.৪৬ পিএম
  • ৬৬৮ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পর্যটন কেন্দ্রে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বন্ধ থাকা দেশের পর্যটন কেন্দ্রগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সবাই যাতে স্বাস্থ্যবিধি ও অন্যান্য নির্দেশনাবলী অক্ষরে অক্ষরে পালন করে সেই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পর্যটক ও জনসাধারণ যাতে কোনো ধরনের স্বাস্থ্যগত হুমকিতে না পড়েন এই বিষয়টি স্থানীয় প্রশাসন কঠোরভাবে মনিটরিং করবেন।

স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল বুধবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত পিরোজপুর জেলার সঙ্গে অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, পর্যটন স্থানীয় কারুশিল্প ও এর সঙ্গে  জড়িত জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে। স্থানীয় কারুশিল্প ও বৈশিষ্ট্যমণ্ডিত কৃষি পণ্যের প্রচার ও প্রসারের মাধ্যমেও পর্যটন গন্তব্যগুলোকে বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব।
পিরোজপুরের ঐতিহ্যবাহী শীতলপাটি, নেছারাবাদের ক্রিকেট ব্যাট, স্বরূপকাঠির ভাসমান পেয়ারা বাজার, নেছারাবাদ ও নাজিরপুরের ভাসমান সবজি বাগান, মাল্টা চাষের বিষয়গুলো যথাযথ প্রচারের মাধ্যমে পর্যটকদের কাছে তুলে ধরতে হবে। এগুলোর উন্নয়নে স্থানীয় প্রশাসনকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বিষয়গুলোকে উপজীব্য করে পিরোজপুরের পর্যটনের উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডও পরিকল্পনা গ্রহণ করবে।’

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে সারাবিশ্বে উদাহরণ সৃষ্টি করেছেন। পর্যটনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্ভব। পর্যটন নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে। পর্যটনের সঙ্গে জড়িত সব নারী উদ্যোক্তাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সব ধরনের নীতিগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে।এ সময় প্রতিমন্ত্রী পিরোজপুরে পর্যটনের সঙ্গে জড়িত নারী উদ্যোক্তাদের সহযোগিতা করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে নির্দেশনা দেন।

(ইউএনবি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com