রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর ১ কোটি টাকা অনুদান

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৮.১৫ পিএম
  • ৬৫৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আসন্ন প্রবারণা পুর্নিমা এবং কঠিন চিবর দান উৎসব-২০২০ উদযাপন উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘বৌদ্ধ সম্প্রদায়ের দু’টি উৎসব উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে (বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট) ১ কোটি টাকার চেক দেয়া হয়েছে।’
তিনি বলেন, অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী সব সময় নিয়মিতভাবে সকল ধর্মের লোকদের সহায়তা দিয়ে থাকেন।
প্রেস সচিব বলেন, ‘এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এই অনুদান দিয়েছেন যাতে তারা তাদের দু’টি উৎসব যথাযথভাবে পালন করতে পারে।’
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com