সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতে গণপিটুনিতে দু’জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ১২জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ৬.৩৯ পিএম
  • ৪৮৩ বার পড়া হয়েছে

ভারতে পশ্চিমবঙ্গে ছেলেধরা গুজবে গণপিটুনিতে দু’জনের মৃত্যুর ঘটনায় এক মহিলা-সহ বারোজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান জেলার কালনা আদালত। দোষীদের কারাদণ্ডের সাজা শোনালেন কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারপতি তপনকুমার মণ্ডল। আদালতে উপস্থিত নিহতদের পরিজনেরা এই রায়ে অত্যন্ত খুশি।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়। ২০১৭ সালের ২০ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রাঘবপুর থেকে পাঁচজন দিনমজুর আম গাছে কীটনাশক এবং জল স্প্রে করার কাজের জন্য গিয়েছিল নদীয়ার পাশের জেলা বর্ধমানের কালনায়। কালনার বারুরইপাড়ায় যান তাঁরা। সেই সময় স্থানীয়দের একাংশ তাঁদের ছেলেধরা সন্দেহে আটক করে রাখে। ওই পাঁচ জন তাঁদের পরিচয়পত্র দেখান। তাঁরা কী কাজে এখানে এসেছেন, তাও জানান। কিন্তু উন্মত্ত জনতা তাঁদের কথা শোনেনি। ওই পাঁচজনকে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর শুরু করে। সঙ্গে সঙ্গে আরও লোকজন জমায়েত হয়ে গণপিটুনি দেয় তাঁদের। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করে। সেখানে অনিল বিশ্বাস ও মাণিক সরকার নামে দু’জনের মৃত্যু হয়। ব্যঞ্জন বিশ্বাস, মধুমঙ্গল তরফদার ও সমীর দাস গুরুতর জখম হন। সেদিন বিকেলেই মৃত অনিল বিশ্বাসের ছেলে রাজু কালনা থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্ত শুরু করে কালনা থানার পুলিশ। তদন্ত চলাকালীন এক নাবালক-সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এই মামলার সরকারি আইনজীবী জানিয়েছেন, “অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির ১৪৯,৩২৬, ৩০৭, ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন বিচারক।”এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় এক মহিলা-সহ বারোজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কালনা আদালত। দোষীদের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারপতি তপনকুমার মণ্ডলবলে খবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com