সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জন মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০, ৫.৩৯ পিএম
  • ৬৯৩ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৮তম দিনে এই ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫১৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১ জন কম শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৬ জনের দেশে করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ২২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ২ হাজার ৭৩৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৬৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ২৩ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৫০ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৩১৭ জনের। গতকালের চেয়ে আজ ৭৬৭টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮৬টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৫১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৮২০ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৬৯টি কম নমুনা পরীক্ষা হয়েছে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com