রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও নেপালের মধ্যে রেল পথ চালুর খসড়া চুক্তি অনুমোদন

  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০, ১০.৫৩ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও নেপালের মধ্যে পন্য পরিবহনের জন্য ভারতের ওপর দিয়ে রেল ট্রানজিটের একটি নতুন পথ চালু করতে একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

বলা হচ্ছে এর ফলে এই রেলপথ ধরে বাংলাদেশ থেকে নেপালে সরাসরি পণ্য পরিবহন করা যাবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে নতুন এই রেল ট্রানজিট রুটটি শুরু হবে বাংলাদেশেরে উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুর থেকে এবং তা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিঙ্ঘাবাদ হয়ে পৌঁছাবে নেপালের বিরাটনগর যার দূরত্ব ১৭ কিলোমিটার। সূত্রগুলো আরও জানিয়েছে এই পথে রেল ট্রানজিট নেওয়ার বিষয়ে নেপালের আগ্রহ বেশি।

নতুন এই রেল ট্রানজিট কতটা কার্যকর হবে ভয়েস অফ অ্যামেরিকার তরফে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ ড. আবু ইউসুফ বলেন এ ধরনের উদ্যোগ দক্ষিণ এশিয়ায় কানেকটিভিটি বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণেও সহায়তা করবে। উল্লেখ্য ইতিমধ্যে ভারতীয় ভূখণ্ডের রেলপথ ব্যবহার করে পন্য পরিবহনের জন্য ট্রানজিট সুবিধা পেয়েছে নেপাল।

এদিকে, অর্থনীতির ওপর করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব সত্ত্বেও গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর প্রবৃদ্ধি ৫.২৪ শতাংশ হয়েছে বলে একটি প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বা বিবিএস।

মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বিবিএস বলেছে এর আগের বছর জিডিপি এর প্রবৃদ্ধি ছিল ৮.১৫ শতাংশ । প্রতিবেদনে বলা হয় একই সময়ে করোনা ভাইরাস সংকটে প্রবৃদ্ধি কমলেও দেশে গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২০৬৪ অ্যামেরিকান ডলার যা তার আগের বছরেরে তুলনায় ১৫৫ ডলার বেশি।

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে গড় মাথাপিছু আয় ছিল ১৯০৯ অ্যামেরিকান ডলার । তবে মাথাপিছু গড় আয় বলতে দেশের কোনও ব্যক্তির ব্যক্তিগত আয় নয় বরং একটি দেশের মোট আয়কে মাথাপিছু ভাগ করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com