সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যবিধি না মানায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১০.৩৫ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

এ সময় তেজগাঁও বিভাগে ৩৪ জন ব্যক্তিকে ৮,২৫০ টাকা এবং রমনা বিভাগে ২৭ জন ব্যক্তিকে ৫,৫০০ টাকা  জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ওয়ারী বিভাগে ১১ জন ব্যক্তিকে ২,৭০০ টাকা এবং লালবাগ বিভাগে ১৭ জন ব্যক্তিকে  ২,৬০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও মিরপুর বিভাগে ৭ জন ব্যক্তিকে ২,১০০ টাকা এবং গুলশান বিভাগে ১ জন ব্যক্তিকে  ২০০ টাকা ও ২টি দোকানে ১০,০০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

২টি দোকান ও ৯৭ জন ব্যক্তিকে মোট ৩১ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ৯৯টি মামলা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ, কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ডিএমপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com