সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবসে আইন মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচি

  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০, ৫.৪০ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
গত ৬ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা পরিচালনা করেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ঢাকায়-১৫ আগস্ট দুপুরে তেজগাঁও শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন এবং ১৬ আগস্ট বিকালে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে আলোচনা সভা, মিলাদ ও দোয়া করা।
এছাড়া সারা দেশের প্রতিটি জেলা জজশীপ এবং সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে জাতীয় শোক দিবস পালনের জন্য নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে: ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে শোকসভা আয়োজন করা, স্থানীয় একটি করে এতিমখানায় অসহায় ও দুস্থ শিশুদের মাঝে খাবার পরিবেশন করা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ তাঁদের পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন।
কর্মসূচি পালনের জন্য ইতোমধ্যে আইন ও বিচার বিভাগ থেকে সকল জেলায় নির্দেশনা প্রদান করে চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com