শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

ময়মনসিংহের মুক্তাগাছায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার ৭ যাত্রী নিহত

  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০, ৩.১৩ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার সাত যাত্রী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নারী ও একজন কিশোরী রয়েছেন। বাকী পাঁচজন পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি ।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শনিবার সোয়া ৪টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন,  বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস মানকোন এলাকায় অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোর চার যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত আরো তিন যাত্রী হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারায়। ওই অটোরিক্সাটি জামালপুর থেকে ময়মনসিংহে যাচ্ছিলো।
ওসি জানান,নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com