রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সংগ্রাম আর ত্যাগ মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০, ৫.০৩ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

সংগ্রাম আর ত্যাগ মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় অংশ নেন তিনি।

সভায় যুক্ত হয়ে সারা দেশের তিন হাজার ২০০ দুস্থ নারীকে সেলাই মেশিন, এক হাজার ৩০০ নারীকে অর্থ ও গোপালগঞ্জের ১০০ মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ বিতরণ করেন শেখ হাসিনা।

এ সময় মায়ের স্মৃতিচারণা করে শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবেই শুধু নয়, রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফজিলাতুন্নেছা মুজিব।

প্রধানমন্ত্রী বলেন, “আমার মা জীবনভিক্ষা চাননি, তিনি সাহসের সঙ্গে এ কথাই বলেছেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমি তাঁর কাছেই যাব’। জীবনে-মরণে তিনি আমার বাবার একজন উপযুক্ত সাথী হিসেবেই চলে গেছেন।

আব্বার যে আদর্শটা, সে আদর্শ তিনি খুব সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করেছিলেন। আর সেটা ধারণ করেই নিজের জীবন তিনি উৎসর্গ করে গেছেন।

প্রধানমন্ত্রী আরো জানান, শেখ মুজিব প্রধানমন্ত্রী হলেও বেগম মুজিব কখনোই বিলাস জীবনে আগ্রহী ছিলেন না। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে গিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃষ্টান্ত রেখে গেছেন তিনি।

‘কোনোদিন সংসারের কোনো ব্যাপারে তিনি আমার আব্বাকে কখনো কিছু বলেননি, কোনোকিছু চাননি। যার ফলে আমার বাবা সম্পূর্ণভাবে দেশের জন্য কাজ করার একটা সুযোগ পেয়েছেন।

আমি মনে করি, আমাদের দেশের মেয়েদেরও সে আদর্শ নিয়েই চলা উচিত। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে নিজেকে বিলিয়ে দেওয়া—এর চেয়ে বেশি আর কিছু হয় না। আমার মা সে দৃষ্টান্তই রেখে গেছেন, বলেন শেখ হাসিনা।

সভায় অন্যদের মধ্যে রাজধানীর শিশু একাডেমি ও গোপালগঞ্জ থেকে যুক্ত হন সংশ্লিষ্টরা। এ ছাড়া সভায় সুবিধাভোগীদের কথা শোনেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com