সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে নৈশকোচের চাপায় ৬ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০, ১.৩৪ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আজ নৈশকোচ চাপায় ১২ জন হতাহত হয়েছে। এদের মধ্যে ৬ জন নিহত এবং ৬ জন আহত।
আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিনো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাখিভ্যান, আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত যান) ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। এ ঘটনায় আহত হয় ৯ জন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ৩ জন মারা যায়।

নিহতরা হচ্ছে, সদর উপজেলার তিতুদহের তাহাজ্জত হোসেনের ছেলে সোহাগ আলী (২৫), একই গ্রামের রহিম মল্লিকের ছেলে শরিফ উদ্দিন (৩০), পিত্তর আলীর ছেলে রাজু আহমেদ (৪৫), হায়দার আলীর ছেলে কালু (৪০) খাড়াগোদার মাহাতাব উদ্দিনের ছেলে মিলন হোসেন (৪০) ও নিতায়ের ছেলে ষষ্ঠী (৪২)।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com