সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১০ দিনের রিমান্ড শেষে সাহেদ করিমকে সাতক্ষীরা কারাগারে

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৬.০৯ পিএম
  • ৬৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড শেষে প্রধান আসামি রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬-এর উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম আজ বুধবার দুপুরে দেবহাটা আমলি আদালতে সাহেদকে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায়।

করোনা টেস্ট নিয়ে জালিয়াতি ও প্রতারণার মামলায় গত ১৫ জুলাই বুধবার ভোর ৫টা ১০ মিনিটে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরা অবস্থায় একটি অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁর বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

এ মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা গত ২৬ জুলাই আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। পরদিন ২৭ জুলাই সাহেদকে ঢাকা থেকে খুলনায় র‌্যাব-৬-এর কার্যালয়ে আনা হয়।

এরপর গত ৩০ জুলাই সাহেদকে পুনরায় আনা হয় শাখরা কোমরপুর লাবণ্যবতী নদীর ব্রিজের ওপর। সেখানে তাঁকে নিয়ে র‌্যাব সদস্যরা কিছুক্ষণ থাকার পর আবারও খুলনায় র‌্যাব-৬-এর কার্যালয়ে নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com