সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনা হাওরে বেড়াতে গিয়ে ট্রলারডুবি ১৭ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৬.০৫ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলার হাওরে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামের কাছে হাওরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

 বলেন, ‘ট্রলারটিতে ময়মনসিংহের একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা এবং মদন উপজেলার তেলিগাতি ইউনিয়নের যাত্রী ছিলেন। মোট ৪৮ জন ওই ট্রলারে করে হাওরে ভ্রমণে বেরিয়েছিলেন। দুপুরে গোবিন্দ্রশ্রী গ্রামের কাছে হাওরে সেটি ডুবে যায়।’

ট্রলারডুবির পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেন। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে আরো ১৫ জনের লাশ উদ্ধার করেন। মোট ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ইউএনও।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যে সময় ট্রলারটি ডুবেছে, তখন আবহাওয়া খারাপ ছিল না। ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণে ট্রলারটি ডুবে থাকতে পারে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখনো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com