সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ থেকে দেশের অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৩.৩৭ পিএম
  • ৭৮৯ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় চারমাস পর আজ থেকে দেশের অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
আদালতে প্রাঙ্গণে আসা প্রত্যেককে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি এবং এ সংক্রান্ত সুপ্রিমকোর্ট প্রশাসনের নির্দেশনা।
নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সকলকে মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব প্রতিপালন করতে হবে। এজলাস, সাক্ষী ডক এবং কাঠগড়ায় প্রয়োজনীয় অংশে গ্লাস দিয়ে পৃথক-পৃথক প্রতিরোধক প্রকোষ্ঠ প্রস্তুত ব্যবস্থা নিতে হবে। আদালত প্রাঙ্গণে প্রবেশ দ্বারে হাত ধোঁয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। প্রত্যেককে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া আদালত প্রাঙ্গণে আসা থেকে বিরত থাকতে হবে। আদালত প্রাঙ্গণে এবং এজলাস কক্ষে প্রবেশের পূর্বে প্রত্যেকের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখা। সংশ্লিষ্ট আদালতের বিচারক আদালতের কার্যক্রমের সময় এমনভাবে নির্ধারণ করবেন যেন অতিরিক্ত সমাগম না হয়। একটি মামলায় দুই জনের বেশী আইনজীবী থাকা যাবে না। মামলার কার্যক্রমে সংশ্লিষ্ট আসামীর এজলাস কক্ষে হাজিরের আবশ্যকতা নেই।
কোভিড-১৯ রোধকল্পে অধস্তন আদালতের জন্য স্বাস্থ্যবিধি বিষয়ে সুপ্রিমকোর্ট প্রশাসনের নির্দেশনা বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে সাধারণ ছুটি ছিল। ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুললেও দেশের আদালতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন প্রণীত তথ্য প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিধানের অধীনে দেশের অধস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। আজ বুধবার থেকে দীর্ঘদিন পর স্বাভাবিক হচ্ছে দেশের অধস্তন আদালত অঙ্গন। সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকে দেশের অধস্তন আদালতে আইনজীবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com