রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০, ২.৩২ পিএম
  • ৬৫৫ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪২ লক্ষ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৯৩১ বোতল বিদেশী মদ, ১ হাজার ৬১৪ ক্যান বিয়ার, ১ হাজার ২১৬ কেজি গাঁজা, ২ কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৭১টি উত্তেজক ইনজেকশন, ৭ হাজার ৫৬৭টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৮ লাখ ৯৪ হাজার ৭টি অন্যান্য ট্যাবলেট।
চোরাচালান পণের মধ্যে ১ কেজি ৪২৫ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, ১ হাজার ১৮৯টি ইমিটেশনের গহনা, ৩৮ হাজার ৭৭৯টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫২১টি শাড়ি, ১৪৫টি থ্রিপিস-শার্টপিস, ১২০টি তৈরী পোশাক, ১ হাজার ৮৩ ঘনফুট কাঠ, ৮৪৯ কেজি চা পাতা, ৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ৯টি পিকআপ, ২২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৫০টি মোটর সাইকেল ও রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১পিস্তল, ২টি বন্দুক, ২টি পাইপ গান, ১টি এলজি এবং ১১ রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাকারবারীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১২৪ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com