শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

টি-২০ সিরিজে সর্বোচ্চ রান নাইমের

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ৯.৫৪ পিএম
  • ৪৩৭ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে গতরাতে শেষ হওয়া তিন ম্যাচ টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। হারলেও সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশের ২০ বছর বয়সী ওপেনার মোহাম্মদ নাইম। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১৪৩ রান করেছেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ব্যাটিং গড়- ৪৭ দশমিক ৬৬।

এ সিরিজ দিয়েই টি-২০ ফরম্যাটে অভিষেক ঘটে নাইমের। দিল্লিতে প্রথম ম্যাচে ২৬, রাজকোটে ৩৬ ও গতকাল নাগপুরে ৮১ রানে করেন তিনি। নাগপুরে ব্যাট হাতে বিধ্বংসী রূপে ছিলেন নাইম। তার ১০টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে ৮১ রানও দলের হার এড়াতে পারেননি। তার ব্যাটিং দৃঢ়তায় জয়ের পথে ছিলো বাংলাদেশ। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৪ রানে শেষ ৮ উইকেট হারিয়ে সিরিজ জয়ের স্বপ্ন ভাঙ্গে বাংলাদেশের।

সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান ভারতের শ্রেয়াস আইয়ারের। ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৮ রান করেছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ১টি হাফ-সেঞ্চুরিতে ৯৬ রান তার। শীর্ষ পাঁচে নাইম ছাড়া বাংলাদেশের আর কেউই নেই।

বাংলাদেশ-ভারত টি-২০ সিরিজে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড়
মোহাম্মদ নাইম (বাংলাদেশ) ৩ ৩ ১৪৩ ৪৭.৬৬
শ্রেয়াস আইয়ার (ভারত) ৩ ৩ ১০৮ ৫৪.০০
রোহিত শর্মা (ভারত) ৩ ৩ ৯৬ ৩২.০০
শিখর ধাওয়ান (ভারত) ৩ ৩ ৯১ ৩০.৩৩
লোকেশ রাহুল (ভারত) ৩ ৩ ৭৫ ৩৭.৫০

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com