রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের প্রলোভনে কয়েকবছর ধরে ধর্ষণ! 

  • আপডেট সময় রবিবার, ২ আগস্ট, ২০২০, ১১.১৩ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
দীর্ঘ ছয় বছর ধরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করে আসছে এক প্রেমিক। শুধু তাই নয়, এরই মধ্যে ওই প্রেমিক বিয়ে করে এক সন্তানের জনক হয়েছেন, তবুও প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণ করেছে বলে ভুক্তভোগী নিজেই জানিয়েছেন। ঘটনাটি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সরকারি আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রাম বা কলোনির।
জানা গেছে কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের মতিরহাটস্থ সরকারি আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রাম বা কলোনির শফিক উল্লাহ ও রুশী বেগমের কন্যা (১৯)কে একই আশ্রয়নের মোয়াজ্জেম হোসেন ও হোসনে আরা বেগমের বখাটে ছেলে ফারুক দীর্ঘ ছয় বছর ধরে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে আসছে। শুধু তাই নয় ওই মেয়েটিকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করে এক সন্তানের পিতা হয়েছে। তবুও মেয়েটিকে নানা ভয়ভীতি দেখিয়ে এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ করে আসছে।
সর্বশেষ গত মঙ্গলবার রাত ১০ টার দিকে কলোনির উত্তরে (খালপাড়ে) কলাবাগানে নিয়ে মেয়েটিকে আবারো ধর্ষণের সময় স্থানীয় তাজল হক বালি দেখে চিৎকার দিলে নুর আলম ও সোবহান মাঝি তাদের ধরার চেষ্টা করলে মেয়েটি খালের পানিতে ঝাঁপিয়ে পড়ে আর ছেলেটি দৌড়ে পালিয়ে যায়।
তাজল হক বালি এ প্রতিবেদককে বলেন -‘রাত দশটার দিকে কলার ঝোপঝাড় থেকে মচমচ আওয়াজ আসলে আমি চিতকার দিই। অন্যরা লাইট নিয়ে এগিয়ে সে ঘটনাটি চাক্ষুষ দেখতে পায়।’
ঘটনাটি ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল খালেক ও স্থানীয় বিএনপি নেতা নুরনবী সহ আরো কয়েকজন মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তারা ভুক্তভোগী ও তার পরিবারকে কঠোরভাবে শাসিয়েছে যে সালিশ না হওয়া পর্যন্ত কারো কাছে যেন মুখ না খুলে।
 নাম প্রকাশে অনিচ্ছুক মেয়ের ফুফু বলেন-‘আমরা এর উপযুক্ত বিচার চাই। যেন আর কোন বখাটে কোনো মেয়ের দিকে না তাকাতে পারে।’
 এই নিয়ে কমলনগর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নুরুল আফসার বলেন-‘ এই নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপনারা মেয়ের গার্ডিয়ানকে বলেন আমার সাথে যোগাযোগ করতে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com