শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

পয়লা আগস্ট ঈদের দিনে করোনামুক্তি ও হত্যার রাজনীতি চিরাবসানের প্রত্যাশা : তথ্যমন্ত্রীর

  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২০, ৪.৪০ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-আযহার দিনে করোনাভাইরাস থেকে দেশবাসীর মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব বাধা পেরিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

একইসাথে হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধই হোক শোকের মাস আগস্টের প্রথম দিনের প্রত্যাশা’ বলেন তিনি।
তিনি আজ সকালে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের জামাতে যোগদান শেষে সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী বলেন, ত্যাগের শিক্ষা নিয়ে এবারের ঈদ-উল-আযহা এমন এক সময়ে এসেছে, যখন সারা বিশ্ব করোনাভাইরসের প্রাদুর্ভাবে জর্জরিত। এ সময় দেশবাসী ও সমগ্র দুনিয়ার মানুষকে করোনাভাইরাসের হাত থেকে রক্ষার জন্য আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিবানিশি পরিশ্রম করে দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গত সাড়ে ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছেন।

রাব্বুল আল-আমিন ও মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা, তার নেতৃত্বে আমরা যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছুতে পারি।
এ সময় সাংবাদিকরা বিএনপি’র মন্তব্য- ‘দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে’ -এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের সামর্থ্য সীমিত থাকলেও বঙ্গবন্ধু কন্যার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা উন্নত দেশগুলোর চেয়ে কম তো বটেই এমনকি প্রতিবেশি ভারত-পাকিস্তানের চেয়েও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় যদি ঠিকভাবে কাজ করতে না পারতেন, তাহলে তো মৃত্যুর হার আরো বেশি হতো।
তথ্যমন্ত্রী অন্তত: পবিত্র ঈদের দিনে বাদানুবাদের রাজনীতি থেকে বিরত থাকার জন্য বিএনপির প্রতি আহবান জানান। (বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com