রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ঈদের শুভেচ্ছা

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ১১.৩৬ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায়, বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, নরেন্দ্র মোদি তার শুভেচ্ছা বার্তায় জানান ঈদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয় এবং এটি দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়।

মোদি বলেন, ‘আমরা আশা করি, এই উৎসব আমাদের দুই দেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার চেতনায় সমৃদ্ধ করবে এবং আমাদের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রচার করবে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে আমাদের দুই দেশেরই চলমান লড়াইয়ে শেখ হাসিনার সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা।’

আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এই প্রতিকূল সময় কাটিয়ে ওঠবে। আমরা স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধিসহ যে কোনো উপায়ে আপনাদের প্রচেষ্টায় সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি, যোগ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com