রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে ৫ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৩.৫৯ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। আজ  মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি দুটি এলজি, আটটি তাজা গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, ‘রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি এলজি, আটটি তাজা গুলিসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজান কবির জানিয়েছেন, আজ  মঙ্গলবার সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি এলজি, একটি তাজা কার্তুজ, দুটি খালি খোসা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন টিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com