রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ বনশ্রীতে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৬.৫৩ পিএম
  • ৯৫৪ বার পড়া হয়েছে

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সবুজ মিয়া, এটিএম মাসুম, মোঃ আলাউদ্দিন, মোঃ নাজমুল হাসান ও মোঃ এনায়েত শেখ।

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে গোয়েন্দ উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী  ইয়াবাসহ ব্লক-কে, মেইন দক্ষিণ বনশ্রী ইর্ষ্টান হাউজিং প্রজেক্ট, দেশী ফার্মা লিঃ এর সামনে অবস্থান করছে মর্মে গোয়েন্দা তথ্য পাই।

এমন তথ্যের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) সন্ধ্যা প্রায় ৭ টার দিকে দক্ষিণ বনশ্রীর ঐ স্থানে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটজন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com