রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশের হাসপাতালগুলোতে ৪৩টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণকাজ চলমান

  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৬.৩৫ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

দেশের হাসপাতালগুলোতে বর্তমানে আরও ৪৩টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণকাজ চলমান রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আজ নিয়মিত স্বাস্থ্য বুলেটিন উপস্থাপনকালে বলেন, ‘২০২০ সালের আগে সারাদেশের বিভিন্ন হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ছিল মাত্র ২২টি। করোনা সংক্রমণের পর সম্প্রতি স্থাপিত হয়েছে আরও ৮টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক। বর্তমানে আরও ৪৩টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণকাজ চলমান রয়েছে।
দেশের লিকুইড অক্সিজেন ট্যাঙ্কের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘২০২০ সালের আগে বিভিন্ন হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ছিল ২২টি। সম্প্রতি ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ) ছয়টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন করেছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরও সম্প্রতি একটি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন করে। নিজস্ব উদ্যোগে সরকারি হাসপাতালে স্থাপিত অক্সিজেন প্ল্যান্ট বা লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে একটি। নিমিউ’র অধীনে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণকাজ চলমান ২০টি প্রতিষ্ঠানে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে ২৩টি প্রতিষ্ঠানে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণকাজ চলমান।’
তিনি জানান, সারাদেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১২ হাজার ৩৪১টি। হাই ফ্লো নেজাল ক্যানোলার সংখ্যা ৩০৫টি। অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা ১১২টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com