রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী এলাকায় অভিযান করে ৪০ হাজার পিস ইয়াবা ও ট্রাকসহ ছয়জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৭.০২ পিএম
  • ৭৪২ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান জোনাল টিম রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান করে ৪০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ তরিকুল ইসলাম (৩৭), মোঃ ফারুক হোসেন (৪৮), মোঃ রকিবুল হক ওরফে রাকিব (২৬), মোঃ রফিকুল ইসলাম ওরফে শাওন (২৩), ফরহাদ ভূঁইয়া (১৯) ও মোঃ আল আামিন (৩২)।

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম বলেন, যাত্রাবাড়ী থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান ট্রাকে করে নিয়ে আসছেন মর্মে গোয়েন্দা তথ্য পাই। এমন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণ মাধ্যমে শনিবার (২৫ জুলাই) রাত ৮.৩৫ টায় যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযান করে একটি ট্রাককে আটকিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেখানো মতে ট্রাকের ভেতর থেকে ও তাদের কাছ থেকে ৩৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা আরো জানান, কক্সবাজারের নাপিতখালী থেকে জনৈক মোশারফ এর কাছ থেকে তারা ইয়াবা ট্যাবলেট গুলো ক্রয় করে ঢাকার মাদক ব্যবসায়ী রিপন ও জনৈক ভাবীর নিকট সরবরাহ করে। তাদের তথ্য মতে অভিযান পরিচালনার সময় রিপন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করেছে এমন ০৪ জন (রাকিব, শাওন, ফরহাদ ও আল আামিন) মাদক ব্যবসায়ীকে যাত্রাবাড়ী থানার ধলপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের চারজনের কাছ থেকে ২০০ পিস করে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে রবিবার (২৬ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com