রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ দেশের ১৬ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৩.৫১ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের ১৬ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, ঢাকা, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া ও নঁওগা জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
অপরদিকে আগামী ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
ঢাকা জেলাসহ আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে,ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী ভারতের আসাম,মেঘালয় এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ কমে আসলেও আগামী তিন/চারদিন আসাম এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

ফলে এসময়ে সাময়িকভাবে ব্রহ্মপুত্রÑযমুনা নদ নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় গঙ্গাÑপদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। উত্তরÑপূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদনদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সারাদেশে পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৩ টির, হ্রাস পেয়েছে ৫৮ টির এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১৭টি।গত ২৪ ঘন্টায় আত্রাই ৭১ মিলিমিটার এবং মাদারীপুর ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com