রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় আমাদের সবার : ডা. আবুল বাশার মোহাম্মদ

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১২.৫১ পিএম
  • ৭০৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ‘স্বাস্থ্য খাতে দুর্নীতির কথা যদি বলেন, তাহলে দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি, সেটা বোধ হয় সবচেয়ে বোকামি হবে। আমরা সবাই এই দুর্নীতির অংশ।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খুরশীদ আলম।

 সময় খুরশীদ আলম আরো বলেন, ‘সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলব, আমরা যদি কোনো ভালো কাজ করি, তাহলে সেটাও তুলে ধরবেন।’

আপনার সামনে চ্যালেঞ্জ কী কী দেখছেন—এমন প্রশ্নের জবাবে খুরশীদ আলম বলেন, ‘স্বাস্থ্য খাতে এখন যে অবস্থা দেখছি বা সমস্যাগুলো ফেস করছি, তা দূর করার চেষ্টা করব। সামনে এখন এটাই বড় চ্যালেঞ্জ।

করোনা মহামারিতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের নতুন এই মহাপরিচালক। একই সঙ্গে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা সম্মান নিয়ে শেষ করতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com