শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

শিক্ষা সংক্রান্ত বিষয়ে গুজব ছড়ানো হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে :শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ১১.৪৪ পিএম
  • ৪০৮ বার পড়া হয়েছে

শিক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে গুজব ছড়ানো হলে বা গুজব ছড়ানোর চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম পি।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ -এর বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি রয়েছে আগামী ৬ আগস্ট পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আনুষ্ঠানিকভাবে বা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে আগে থেকেই কেউ কোনও গুজব ছড়ালে, মিথ্যা প্রচারণা চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীপু মনি বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকতে অনুরোধ জানাচ্ছি। যখন সময় হবে আমরা গণমাধ্যমের সাহায্যে জানিয়ে দেবো, কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, কখন পরীক্ষা নেয়া হবে।’

জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও র‌্যাবকে এ সংক্রান্ত গুজব ও মিথ্যা প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com