রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকে ওএসডি করা হয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ৫.৫৪ পিএম
  • ৬৭১ বার পড়া হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল ইসলামকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে ওএসডি করা হয়েছে।

অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল বিভাগের উপপরিচালক ডা. ফরিদ হোসেন মিয়াকে। তিনি ডা. আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে ডা. আমিনুল ইসলামকে ওএসডি করা হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া এই দুই কর্মকর্তাকে বদলি করা স্থানে আগামী তিন দিনের মধ্যে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় চতুর্থ দিনে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

নতুন পরিচালক ফরিদ হোসেন মিয়া একসময় মাদারীপুরে সিভিল সার্জন হিসেবেও দায়িত্ব পালন করেন।

গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগ জমা দেন স্বাস্থ্যের ডিজি ডা. আবুল কালাম আজাদ। আজ সরানো হলো অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলামকে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবকেও সরিয়ে দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com