শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

৪০ কেজি গাঁজাসহ যাত্রাবাড়ীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ৫.২৯ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আমীন ভূইয়া (৬৫), মোঃ আল আমিন (২৬) ও মোঃ কামরুজ্জামান (২৮)। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ০১ টার দিকে যাত্রাবাড়ী থানার ডেমরা রোডস্থ হক ফিলিং স্টেশন পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সম্পর্কে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)  বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের কাছে সংবাদ আসে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণের গাঁজাসহ ডেমরা রোডের হক ফিলিং স্টেশনে সামনে অবস্থান করছেন।

এমন সংবাদের ভিত্তিতে দ্রুত থানার একটি টিম ঐ স্থানে পাঠিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি যাত্রাবাড়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com